CD Doctors Logo

CD Doctors

Digital Healthcare Platform

Preparing your healthcare experience

স্বাস্থ্যবার্তা ও পরামর্শ

দৈনিক স্বাস্থ্য পরার্মশ

সুস্থ জীবনের জন্য চিকিৎসাবিজ্ঞানসম্মত সহজ ও জরুরি স্বাস্থ্য টিপস।

আজকের পরামর্শচোখের যত্ন

২০-২০-২০ নিয়ম মেনে চলুন

মোবাইল বা কম্পিউটারে কাজের সময় প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এটি চোখের ড্রাইনেস ও স্ক্রিন স্ট্রেন রোধ করে।

গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ

খাবারের পর হালকা হাঁটা

পুষ্টি ও খাবার

ভারী খাবারের পরপরই শুয়ে না পড়ে অন্তত ১০-১৫ মিনিট ধীরেসুস্থে হাঁটুন। এটি হজমে সহায়তা করে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে।

পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন

পানি ও হাইড্রেশন

প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার বিশুদ্ধ পানি পান করুন। এটি শরীরের বিষাক্ত উপাদান বের করতে ও স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রাখতে সাহায্য করে।

লবণের মাত্রা নিয়ন্ত্রণ করুন

হৃদরোগ ও রক্তচাপ

খাবারের সাথে বাড়তি কাঁচা লবণ খাওয়া বন্ধ করুন। অতিরিক্ত সোডিয়াম রক্তনালীতে চাপ ফেলে রক্তচাপ (High BP) বাড়িয়ে দেয়।

ঘুমানোর ৩০ মিনিট আগে স্ক্রিন অফ রাখুন

মানসিক প্রশান্তি ও ঘুম

রাতে ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে মোবাইল ফোন বা ল্যাপটপের আলো এড়িয়ে চলুন। এটি মেলাটোনিন হরমোন নিঃসরণ বাড়িয়ে গভীর ঘুম নিশ্চিত করে।

জ্বর হলে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করুন

মৌসুমি সতর্কতা

মৌসুমি জ্বর হলে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি স্যালাইন, স্যুপ ও ডাবের পানি পান করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক গ্রহণ করবেন না।